দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য ও অপ্রত্যাশিত ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের ব্যর্থতায় হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক ও বিশিষ্টজনেরা।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা, ডেপুটি সিভিল সার্জন ডা. মনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন এবং নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন।
নিজের জীবনের ব্যর্থতার গল্প তুলে ধরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাঁর ইচ্ছে ছিল প্রকৌশলী হওয়ার। কিন্তু এইচএসসি পরীক্ষায় গণিতে খারাপ ফল করায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারেননি। এতে তিনি ভেঙে পড়লেও পরিবারের অনুপ্রেরণায় নতুন করে শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য পড়াশোনা করে প্রথমবার বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে চাকরি পান।
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, এসএসসি পরীক্ষা জীবনের একটি মাত্র ধাপ। একবার ব্যর্থ হওয়া মানেই জীবনের শেষ নয়। কোথায় ভুল হয়েছে, তা খুঁজে বের করে ভবিষ্যতের প্রস্তুতি আরও ভালোভাবে নিতে হবে। দক্ষতা, যোগ্যতা ও অধ্যবসায় থাকলে সাফল্য আসবেই।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জীবন অনেকগুলো ধাপের সমষ্টি। এসএসসিতে ভালো ফল করলেই কেউ সফল হয়ে যায় না, আবার একটি পরীক্ষায় অকৃতকার্য হলেই কেউ ব্যর্থ হয়ে যায় না। একটি ধাপে ব্যর্থ হওয়ার পরও পরবর্তী ধাপে সফল হওয়া সম্ভব। স্বপ্নের পেছনে লেগে থাকলে একদিন সাফল্য আসবেই।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থী সানজিদা আখতার বলেন, তিনি নওগাঁ প্যারিমোহন বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তাঁর প্রত্যাশা ছিল জিপিএ-৫ পাওয়ার। কিন্তু কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পরিবারের নানা কথায় তিনি ভেঙে পড়েছিলেন। তবে সমাবেশে এসে শিক্ষকদের বক্তব্য শুনে নতুন করে অনুপ্রেরণা পেয়েছেন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো ফল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের ফলাফল নিয়ে হতাশ না হয়ে নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
যে আই